চেয়ে দেখি ছায়া ঝুলে আছে
তোমাদের বিখ্যাত পাতালে
এত পাতা এত বাস্তবতা
ঘনিয়েছে নদীর এ পাশে
খসে পড়ে দিকনির্দেশিকা
তবে আমি কোনদিকে যাব।
বিজ্ঞাপন
চারজন তুমি আট দিকে
ষোল হাতে দিচ্ছো করতালি
নব্যচেনা আলপথে হেঁটে
তাহলে উপড়ে ফেলি চোখ?
শাদা ছড়ি পেলে বেঁচে যাব।
বিজ্ঞাপন
ছায়া পুড়ে হয়েছে আঁধার
মন্দানিলসঞ্চালিত মেঘে
ছবি আঁকে অবিমৃশ্যকারী
অনুভবে কাঁদে কৃতজ্ঞতা।
কারা কালো বাগানে শুয়েছে
চেয়ে দেখি নিজের যুগল।
সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত