বিজ্ঞাপন
রফিকুল ইসলাম সবুজের স্বীকরোক্তির পর একটি মাছের খামারের পুকুরে একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল ব্যবসায়ী হেকমত আলীর লাশ
রফিকুল ইসলাম সবুজের স্বীকরোক্তির পর একটি মাছের খামারের পুকুরে একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল ব্যবসায়ী হেকমত আলীর লাশ

নারায়ণগঞ্জের হেকমত আলী। তিন মাস ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। এই নিখোঁজ রহস্যে সন্দেহ করা হচ্ছিল হেকমতের দূরসম্পর্কের ভাগনে রফিকুলকে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। কিন্তু কিছু জানতে পারেনি। দুই মাসের বেশি সময় পর এ ঘটনার তদন্ত শুরু করে পিবিআই। তদন্তকারীদের সামনে আসে একটি প্রশ্ন—নিখোঁজ হওয়ার রাতেই রফিকুল কেন একজন নছিমনচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছিলেন?নছিমনচালককে খুঁজে বের করার পর প্রথমবারের মতো সামনে আসে একটি ড্রামের গল্প।