প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। ওই স্কুলছাত্রের বাবা খন্দকার শামীম তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী। তিনি প্রধানমন্ত্রীকে ছেলে অপহৃত হওয়ার বিষয়টি জানান। খবরটি শুনেই পুলিশের রমনা বিভাগের উপকমিশনারকে ফোন করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তারেক রহমান। অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছিল।
বিজ্ঞাপন