বগুড়ার আদালতে ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা অর্থ আত্মসাতের মামলায় রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ (রাজু)-এর বিরুদ্ধে ছয় মাস ধরে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। অথচ ২৮ এপ্রিল ক্রীড়া প্রতিমন্ত্রী ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রূপনগরের পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে মঞ্চে দেখা গেছে তাকে। বাদী মো. মোস্তাক তা-সীন রাজনৈতিক প্রভাব ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
বিজ্ঞাপন