রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এলেক্স ইমন নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ‘এলেক্স গ্রুপ’–এর প্রধান ছিলেন।আধিপত্য বিস্তার নিয়ে ‘এলেক্স গ্রুপ’ ও ‘আরমান শাহরুখ গ্রুপ’–এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুলিশ ঘটনাস্থল থেকে আরমান শাহরুখ গ্রুপের তিন সদস্য মো. সাইফ, তুহিন ও মো. রাব্বী কাজীকে চাপাতিসহ আটক করেছে। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ রয়েছে।
বিজ্ঞাপন