আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে একটি বোমা (আইএডি) উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে, যার ফলে বিকট বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। মেট্রো রেলের চলাচল স্বাভাবিক ছিল। পুলিশ বোমা স্থাপনকারীদের শনাক্তের চেষ্টা করছে।
বিজ্ঞাপন