বিজ্ঞাপন
ঢাকায় চাঁদাবাজিতে সক্রিয় প্রায় ১৪৮ অস্ত্রধারী সন্ত্রাসী

ফুটপাতের দোকান থেকে দিনে ২০০ টাকা, লেগুনা-বাস-ট্রাকস্ট্যান্ড থেকে মাসোয়ারা, বাজার, নির্মাণ প্রকল্প ও বস্তির অবৈধ সংযোগ থেকে মাসিক চাঁদা—রাজধানীতে চাঁদাবাজির এ দৃশ্যমান স্তরের পেছনে রয়েছে আরেকটি ভয়ংকর স্তর। তারা হলো অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসী। পুলিশের তালিকা বলছে, ঢাকায় চাঁদাবাজিতে সক্রিয় প্রায় ১৪৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী।