বিজ্ঞাপন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে এই বালিশ কেনা হয়েছিল ৮৯ হাজার ৯০০ টাকা দিয়ে 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে এই বালিশ কেনা হয়েছিল ৮৯ হাজার ৯০০ টাকা দিয়ে  ছবি: সংগৃহীত

সিএজি কার্যালয়ের অনুসন্ধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বালিশ কেনায় ৩ কোটি ৯২ লাখ টাকা আর্থিক ক্ষতির তথ্য বেরিয়ে এসেছে। ৪,৭০২টি বালিশের প্রকৃত মূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা হলেও কেনা হয়েছে ৫ কোটি ৪১ লাখ টাকায়। এর মধ্যে সর্বোচ্চ ৮৯,৯০০ টাকা দরে ৬০টি বালিশ কেনা হয়েছে। প্রকল্পের ২০টি ভবন নির্মাণে ২৯৫ কোটি টাকা লুটপাট হয়েছে। প্রধানমন্ত্রী এমন অবিশ্বাস্য দামে বালিশ দেখে একটি জাদুঘরে রাখার কথা বলেছেন।