হোয়াইট হাউসের ভেতরে চলা এক জটিল রেষারেষি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধসংক্রান্ত সাম্প্রতিক বক্তব্যে প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়লেও উপদেষ্টারা এখন বিতর্কে জড়িয়েছেন, কখন ও কীভাবে এই যুদ্ধে ‘বিজয়’ ঘোষণা করা উচিত। ট্রাম্পের এক উপদেষ্টা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, কিছু কর্মকর্তা সতর্ক করছেন, ইরানের ওপর মার্কিন হামলার ফলে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে ট্রাম্পকে চড়া রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। অন্যদিকে কট্টরপন্থীরা চাচ্ছেন এই হামলা অব্যাহত থাকুক।
বিজ্ঞাপন