ফরহাদ হোসেন
অপরাধ

সেলুনে আতঙ্ক ছড়িয়ে কুপিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে সেলুনে চুল কাটাচ্ছিলেন ফরহাদ হোসেন (৩০)। হঠাৎ সেখানে ঢুকে কয়েকজন তাঁকে এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে ফরহাদকে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফরহাদের স্বজনদের দাবি, মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্য আরমান, সোহেলসহ ৭-৮ জন চাঁদা দাবি করায় এই হত্যাকাণ্ড।