অপরাধ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজ কক্ষে সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা আজ বুধবার উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী ফজলুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা, বেতন বৃদ্ধি ও বদলি সংক্রান্ত ক্ষোভের জেরে ফজলুর রহমান শিক্ষককে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন। আনসার ও শিক্ষার্থীরা দরজা ভেঙে তাদের উদ্ধার করে। শিক্ষকের মাথায় একাধিক আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। পুলিশ দুটি ছুরি ও আলামত জব্দ করেছে।
Also Read
-
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
-
ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
-
অ্যালেন, দেখলেন, জয় করলেন
-
সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল
-
নিজের, মা–বাবা ও স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করলেন আসিফ মাহমুদ, মোট জমা সাড়ে ১৫ লাখ টাকা