বিজয় দিবস-১৬ ডিসেম্বর
সৌদামিনী
আমি আলফ্রেড আনন্দ দাস,
আমার বন্ধু মুহম্মদ আবদুস সালাম।
পরস্পরের অগোচরে আমরা দু’জন
আমাদের নিজ নিজ বুকের পিঞ্জরে
সৌদামিনীর নাম লিখিয়াছিলাম।
তাই নিয়ে হেলেনের ট্রয়যুদ্ধ শুরু।
তেষট্টি বছরব্যাপী যুদ্ধ শেষ হলে,
একদিন এক নেপোয় মারলো দই।
বুদ্ধপুত্র প্রমথেশ বড়ুয়ার সাথে
চন্দ্রমুখী সৌদামিনী পালালো সুনই।
তারপর তাহাদের কী হলো জানি না,
হয়তো ভালোই আছে সৌদামিনী।
দূর থেকে তারে আর কতটুকু জানি?
যা জানি, তা হলো মোটামুটি এ-ই;
সৌদামিনী আছে সৌদামিনীতেই।
আর আমরা দু’জন মজেছিনু যার প্রেমে,
আজও তার মুখখানি আমাদের বুকে
আঁঁকা আছে অজন্তায়, অনন্তের ফ্রেমে।
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৭ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন