বিজয় দিবস-১৬ ডিসেম্বর
সোনারগাঁ এক্সপ্রেস
জনকের কাঁধে মাথা ঐতিহ্যের পথে—
ডানা মেলা চুল হাওয়ায় ভাসে
ওই যে অয়নপথ—বিশাখা, রোহিণী, উত্তরফাল্গুনী
আজ বুঝি আলোর প্লাবন...
যে আছে কিন্তুর প্রতীক্ষায়, সময়ের নির্লিপ্ত নয়ন
হাজার গতির ভিড়ে খুঁজে ফেরে ধাবমান দৃষ্টি—
ফেলে আসা প্রযুক্তির বাঁকা পথ, মাপা জীবন, মুখস্থ হাসি
শীতলক্ষ্যা পার হলে শান্তি, প্রকৃতির ভালোবাসা
বুক ভরা গভীর নিঃশ্বাস, মুক্তির শ্যামল ছায়া...
যেতে হবে যোজন যোজন দূর—ঘুমিয়ে পড়েছ মেয়ে!
উড়ে চলে সোনারগাঁ এক্সপ্রেস...
Also Read
-
আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
-
নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর
-
পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস
-
আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ
-
‘আকাশমণি’ থেকে বিদ্যুৎ বিপর্যয়ের সূত্রপাত কি না, খতিয়ে দেখছে কমিটি