বিজয় দিবস-১৬ ডিসেম্বর
সেই শোক
রাজ্যের অবসাদ নিয়ে
বসে আছি জানলার পাশে
রাত্রি নিঝুম
দূরে চাঁদ ভেসে যায়।
চোখে নেই ঘুম।
কে যেন কাছেই গান গায়
বুক খালি করে,
তন্ময় হয়ে শুনি
সে সুরে কী ব্যথা ঝরে পড়ে।
কে যেন কাঁদায় তাকে
কেউ কি গিয়েছে ওকে ছেড়ে?
নাকি সে দারুণ একা
হূদয় উজাড় করে গানে গানে।
আমি তো দেখেছি তাকে যেতে
একা চলে যেতে খালি হাতে
আমাকে শূন্য ঘরে রেখে।
সে চোখের পানি জান কি শুকাবে কিসে?
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৯ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন