বিজয় দিবস-১৬ ডিসেম্বর
লীলাচূর্ণ
ঘুমের পাহাড় থেকে সুগায়ক পাখিরা এসেছে-
আমি কি পারবো কোনোদিন গানের ভেতর দিয়ে
পতনোন্মুখ চাঁদের নিচে একা হেঁটে চলে যেতে!
চুমুক দিয়েছে কেউ আমার রক্তমদের গ্লাসে,
আর সেটাকেই আমি গূঢ় দরজাটি খুলবার
সম্মতি ভেবেছি আজ। এই গোলপাতা ঘরে বসে
কুঞ্জরাবদ্ধ কৃষ্ণের দিকে মাঝে মাঝে চেয়ে দেখি,
সোনার চরণচক্র পায়ে কেউ হেলেদুলে হাঁটে
গোলপাতা ঘরের নিকটে। মৃত্যু-নাচ দেখাবার
কার এত দুর্মর আহ্লাদ! জ্বলন্ত ঘাসের বনে
কোনো মেয়ে মানুষের আগ্নেয় ত্রিকোণ ভেঙে যদি
নেমে আসে শিশু লামা, যদি কোনো সুজাতাকে দেখে
বুদ্ধের শরীর জাগে, গানের ভেতর দিয়ে তবে
একদিন পৌঁছে যাবো, রামধনু গলছে যেখানে...
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৪ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
ঢাকা-চট্টগ্রাম যাতায়াত মাত্র তিন ঘণ্টায়, আসছে সোয়া লাখ কোটি টাকার এক্সপ্রেসওয়ে
-
দেশে এ বছর ভরিতে সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
-
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা
-
‘ওই মিয়া, মোবাইল বাইর করছেন কেয়া’, ভিডিও করতেই সাংবাদিককে হুমকি
-
সৌদি আরবকে কাঁপিয়ে দেওয়া হুতিদের যুদ্ধ চলে কোন গোপন অর্থের জোরে