বিজয় দিবস-১৬ ডিসেম্বর
রান্নাঘরগুলি
আমাদের রান্নাঘরগুলি থেকে উঠে আসে ধোঁয়া—
খাবারের স্বাদু গন্ধ আসে উঠে, কুয়াশাও ওঠে,
ধোঁয়াশায় মিলেমিশে একাকার হতে থাকে ক্রমে!
আজ বেশ বিকশিত রান্নাঘরকেন্দ্রিক চিন্তারা,
এরা পরস্পর মিত্র কি না বোঝা মুশকিল!
বৈরিতা বা সৌহার্দ্য এক্ষেত্রে বড় কথা নয়—
সুগন্ধি খাবার থেকে ঊর্ধ্বমুখী ধোঁয়ারা বিলীন;
উত্থিত ধোঁয়ারা বেশ স্বাস্থ্যবান এবং স্বাধীন!
স্বাধীনতাহীনতায় কুয়াশারও ক্ষয়-ক্ষতি খুব—
কৃষকেরও চাষবাস নিশ্চিতই ব্যাহত দারুণ।
অঘ্রাণের ধূমল সন্ধ্যায় ছায়াচ্ছন্ন মানুষের
চলাফেরা রূপকথা-জগতের মতো মনে হয়!
দু-একটি রাতপাখি ডেকে উঠে তছনছ করে
নৈঃশব্দ্যের হিমেল নিভৃতি;—সূর্য ওঠে অবশেষে\
১১/১২/২০০৭
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৭ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন