বিজয় দিবস-১৬ ডিসেম্বর
মোমেনা, এসো মরে যাই
তোমার বুকের মধ্যে যে সহন ও শেলতীব্রতা, সে ঘুম-ওম থেকে আমাকে সরিয়ে নিও না, সোনা। প্রিয় বাঘিনীর দিকে বাড়িয়ে দিলেম গলা, সে আমার কণ্ঠনালী ছিঁড়ে ফেলুক। ...তবুও তার তাপে পুড়ে যাক ঠোঁট, দাঁত, হাসি ও চিবুক। বৃশ্চিক জিহ্বায় চুষে নেবে সমস্ত উপদংশ; সে দাঁত দিয়ে কুটি কুটি করে দেবে। থাবার নখরে ফালা ফালা করে দেবে। সে ধ্বংস করে দেবে। মোমেনা, এসো-মরে যাই...
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৪ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন