বিজয় দিবস-১৬ ডিসেম্বর
বড় বাসনায়
মানুষের পায়ে-পায়ে
মানুষের হাতে-হাতে
নখে-নখে ঝরুক হূিপণ্ড,
ডালে-ডালে পাতায়-পাতায়
সবুজাভ দিগন্ত পেরিয়ে
বিস্তারিত নির্জিত মাংসের ধুকপুক,
ঝরুক ঝরুক রক্ত শ্লেষ্মা ক্লেদ
এই বৃষ্টি এই রোদ ধানগুচ্ছে মাখামাখি
মাটির আড়ত ভেঙে সাগর-গর্জন,
হালের ফলায় অন্ত্রনালি
মাঠজুড়ে মাটির চাঙড়,
স্বপ্নবীজ মাথা তোলে ত্বক ফেঁড়ে লোমরাজি, ঘাস;
আশীর্বাদ করে যান পিতা
হে মাতা ধরণি, মাতৃস্তনে
চালিয়েছে বিষাক্ত খঞ্জর,
আমি পুত্র, আজ ভোরে মুখোমুখি অন্তিম যাত্রায়,
অতঃপর হাঁটছি পাশাপাশি, চতুর্দিকে
লোবানের পুষ্প ও পাপড়ির আরাধনা, আর্তনাদ!
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৭ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
ঢাকা-চট্টগ্রাম যাতায়াত মাত্র তিন ঘণ্টায়, আসছে সোয়া লাখ কোটি টাকার এক্সপ্রেসওয়ে
-
দেশে এ বছর ভরিতে সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
-
বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে
-
প্রধানমন্ত্রীর সঙ্গে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা
-
‘আমি হাসপাতালের ঘণ্টাটা বাজাইনি’, বললেন কেট মিডলটন