বিজয় দিবস-১৬ ডিসেম্বর
বিপন্ন বিনিময়
যতদিন রক্ত দিয়ে লেখা যায় এই বৃক্ষ
ওই পাতা শাখা ও প্রশাখা বিভাজিত ডালপালা
তৃণের আবেগ নিয়ে কেঁদে চলা সবুজাভ ধানচারা
ধুধু হাওয়া; চরে গোরু, রাখাল বাজায় বাঁশি পেরিয়ে প্রান্তর;
যতদিন মাংসবীজে গেঁথে তোলা যায় এই ধুলো
পথের ওপরে পথ গৃহস্থ আঙিনা চতুর্দশী চাঁদে ধোয়া
নদী তার; খালপাড় ছেড়ে যায় ভিন্নমুখী পরবাসী স্রোত,
ডিঙি নাও, অচেনা নায়ের মাঝি, বিপন্ন গানের ভাঙা লয়;
হাড়ের ভেতরে হাড় ঠক ঠক বেজে চলে পদশব্দ
হাঁড়িতে চড়ে না চাল ছোটে ধোয়া পথহারা পথিকের
প্রসন্ন আকুতি মাখা; ভুল, বেমালুম ভুল পরওয়ানা,
অসীম নিঃসীম ভাঙা পাথরের কূল ছুঁয়ে-ছুঁয়ে;
এই বিশ্ব আখেরে কথার ফেরে যদি মুক্তি পায়,
হয়তো মিলে যাবে দেশ কুপিত মাটির বিনিময়!
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন