বিজয় দিবস-১৬ ডিসেম্বর
বিজয় দিবস এবং রমেন পাইন
আমি তো জানতামই যে রমেন পাইন দুদিন
পরেই বলবেন
আজ থেকে বাংলাদেশ স্বাধীন স্বাধীন
আমি তাই ১৪ তারিখেই ঢাউস টেলিফোনকেন
রেডিওটির ভিতরে
টেপরেকর্ডার ঢুকিয়ে তাতে বলে উঠেছি
‘বিশ্বসংবাদ, পড়ছি রমেন পাইন
এইমাত্র জানা গেল
বাংলাদেশ রাষ্ট্রটির উদ্ভব হয়েছে’
লামাত নাইম্যা খুশির নেশায় ছুটতে শুরু করলেন
লোদা চাচা
আমিও ছুটতে লাগলাম তার পিছু পিছু
এখনকার রমেন পাইন কে আমি জানি না
জানি যে দুদিন পরেই আবার তিনি বলতে থাকবেন
স্বাধীন স্বাধীন বাংলাদেশ
স্বাধীন হয়েছে
শুনে আমি নেচে নেচে এেঁকবেঁকে ছুটতে থাকব
আর আমার পিছু নেবে
একজন খোকন
দুদিন পরের রমেন পাইন কে আমি জানি না
তিনি বলতে শুরু করলে
ছুটতে শুরু করবেন লোদা চাচা
ছুটতে
থাকবে খোকন...
আরো দুদিন পরেও রমেন পাইন আর আসবেন কি না
আমি জানি না
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৩ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন