বিজয় দিবস-১৬ ডিসেম্বর
বাতাসে ভাসবে ঠিক
আমাকে যেতেই হবে দূরে, বহু দূরে।
যদি পা আমার
এখন প্রবল হয়ে যায়, তা’হলে নিশ্চিত আমার এই
সংসারে বেকার হয়ে থাকবো এক কোণে
থাকবো সবার কণ্ঠলগ্নপাত্র হয়ে, যা আমার
কস্মিনকালেও নয় বিন্দুমাত্র কাঙ্ক্ষনীয়,
তখন কি বলতেই হবে আমরাই সব
স্বেচ্ছায় নিয়েছি গড়ে আমাদের বাসনার প্রবল ইচ্ছায়।
বলতে কি হবে কোনো একটি ঘটনা আমাদের
প্রবল ইচ্ছায় ঘটে গেলে
আমাদের প্রতিটি ইচ্ছাই
ঘটে যায় সুষ্ঠুভাবে। এমনো তো হয়
পরপর কতিপয় অতিশয় জরুরি কাজের
ছেঁড়াখোঁড়া অবসান ঘটে।
কে তুমি ডাকছো এই ঘোর অন্ধকারে
‘কামেলা’ নামের এক রমণীকে? কে সে?
কোথায় নিবাস তার? কী সম্পর্ক সেই
রমণীর সঙ্গে যার নাম ধরে এই অন্ধকারে
বারবার ডাকছো ব্যাকুল সুরে? তাকে
দেখতে না পেলে, বলি, আমিও ব্যাকুল হবো খুব।
এসো ভাই আমরা দুজন কণ্ঠ মিলিয়ে ডাকি
পরস্পর, আমরা বাংলার আসমান,
বাতাস ভাসিয়ে দিই। আমাদের দেখা
হোক না-ই হোক, দু’জনের কণ্ঠস্বর বাতাসে ভাসবে ঠিক।
১২/১২/২০০৫
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৫ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন