বিজয় দিবস-১৬ ডিসেম্বর
বাংলা ছেড়ে কোথায় যাব
কত কোটি আলোকবর্ষ পাড়ি দিয়েছি, ওড়ার শব্দ
শুনতে পাওনি?
ভেজা মাটি, শিশিরগুচ্ছ, বাংলা ছেড়ে কোথায় পাব,
তোমাদের জন্য আমার মন পড়ে আছে;
আমার চোখে কেঁপে ওঠে তের শত নদী
বুকজুড়ে আদিগন্ত আকাশ,
আমি ফিরে এলাম, পাখায় শীতের শিশির, চোখে
অটাম–সন্ধ্যা
এ সবই তোমাকে দিলাম;
এই সবুজ ভোরে আমি শস্যের কাছে
ফিরে এসেছি,
সব দুঃখ ভুলে সকালের আলো চাইব
সূর্যের কাছে;
লোকালয়ে নামবে নিঝুম ভোর, শ্যামল দিঘির ছায়া,
কোমল কম্পিত বৃক্ষে নেচে উঠবে পাতার সৌরভ
আমি নদী ও বনের শিহরণ মেখে ফিরে পাব
সঞ্জীবনীধারা;
বাংলার আকাশে ছড়িয়ে আছে রৌদ্রভোর, মুক্তিযুদ্ধের গান
তুমি সুসময় হও, শান্তিশোভা হও,
মাতৃস্নেহে দুহাত বাড়িয়ে তুমি ডাকো—‘বুকে আয়’।
মহাদেব সাহা: কবি।
সূত্র: ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন