বিজয় দিবস-১৬ ডিসেম্বর
প্রেক্ষাপট
ফল খেতে আজো খুব আতঙ্ক আমার;
আদি পিতামাতার ধরনে,
স্বর্গের বদলে, ফলাহারে
না জানি দুনিয়া থেকে বিতাড়িত হই!
আমারই তৃষ্ণার্ত ঠোঁট স্থাপনেরও আগে
ইতিহাস শুরুর অজানা লগ্ন থেকে
অথচ তোমার বক্ষ ক্ষত ও বিক্ষত!
তোমারই পরম গর্ভে আমার পুরোনো জন্ম, নবজন্ম
কি পুনর্জন্মের মাঝে আর মধ্যে কতো
বহিরাগতের ভাসমান প্রাণিত সাঁতার!
এসবেরও ঢের পরে নখ ভেঙে যায় প্রেক্ষাপটে;
কাটা পড়ে স্বপ্নাদিষ্ট অমর আঙুলও।
আমি তুমি তো নচ্ছার!
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন