বিজয় দিবস-১৬ ডিসেম্বর
পোষমানা প্রসঙ্গে
তোমার চোখজোড়া খুব চকচক করে!
সবুজ মার্বেলের মতো
রাতের অন্ধকারে
অন্তর্ভেদী দৃষ্টি যেন ওঁত্ পেতে আছে;
তোমার চোখজোড়া,
কেমন একটা বেড়াল বেড়াল ভাব;
তুমি একটা বেড়াল-সুন্দরী।
তোমার চোখের কাছে, তোমার পায়ের কাছে
আমিও এক পোষা বেড়াল।
তোমার নখে আমার নাক চুলকিয়ে নিই
কিন্তু তুমি তো জানো,
পোষা বেড়াল কোনো বেড়াল না,
পোষা মানুষ যেমন মানুষ না।
তোমার চোখজোড়া খুব টলটলে
কেমন একটা বেড়াল বেড়াল ভাব।
তুমি একটা বেড়াল-সুন্দরী;
আর আমি পোষা মানুষ।
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন