বিজয় দিবস-১৬ ডিসেম্বর
পঞ্চপ্রদীপের একটিই শিষ
চরাচর,
আকড়ে ধরছে ঢেউ;
জন্ম, কচুরিপানার!
খ.
ব্রীড়াচ্ছলে
শ্যাওলার শরীর বেয়ে জ্যোত্স্না, জল;
চ্যাং ভাবে, ঠুকরে দেখা যাক!
গ.
চোখে জল,
কাঁপছে হাত, শরীর শরীর;
মৃত্যুও জন্মের মতো দুরারোগ্য নয়!
ঘ.
ধূপধুনো,
একটি বেসামাল ঘর;
ঠিক, ঠিক, ডাকে টিকটিকির কাঁকাল!
ঙ.
বাবা নেই, মাও নেই,
ভিক্ষা চাইছে, দাও আলো;
পৃথিবীটা অনাথ বালক!
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৩ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন