বিজয় দিবস-১৬ ডিসেম্বর
তুমি প্রেম তুমি বসন্ত
আকাশে শেষের আলোয় এক অকস্মাত্ তারা
শুকতারা চেয়ে থাকে গোষেদ অভিমানী
ধূপের ধোঁয়া তার চারদিকে আবিল ছোঁয়া
এই যেন পৃথিবীর প্রথম আকাশে প্রথম শোভা
তোমার মতো
তুমি আলো
তুমি আকাশ
তুমি শুকতারা।
ভাইনদীখালে যে নামহারা ফুল বিলায় ব্যাকুল রঙ
চারদিকে ভাঙনের খেলা জলে পানকৌরির প্রতি ডুবে
মোসার্তের সস্ফিনি শিহরণ যেন চঞ্চল যৌবনে
প্রথম ডুবেছ তুমি আমার অনুভবে সোনালি মাছ
নিজের মতো
তুমি সুখ
তুমি জল
তুমি নিসর্গ।
পৃথিবীর প্রথম দিনে যে ধ্বনি আলোড়ন উত্সব
নিয়ে আমি ছুটে চলি পাখিদের সাথে, দেখি
মেহদির সূর্যসকাল বুকে করে নিয়ে যায় বটের তলে
ধ্যানী বাতাসে আমরা তখন পরসঙ্র চোখে চোখে ঋণী
আপন করে।
তুমি সুর
তুমি প্রেম
তুমি বসন্ত।
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৩ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন