বিজয় দিবস-১৬ ডিসেম্বর
তিনটি কবিতা
কৈশোরের কথা তুলে
কৈশোরের কথা তুলে এত কষ্ট দিলে তুমি, সোনা?—
বুক ভেঙে চুরমার! নিরাশাবাদীকে দিলে এমন যন্ত্রণা—
যার নেই কোনো উপশম। দাও। আমি সহ্য করব সব।
তুমি থাকো ঊর্ধ্বে চাঁদ। আমি নিচে রাত্রির পৃথিবী: গভীর নীরব
দুঃখ কোরো না
কুঁড়ি ঝরে গেছে? দুঃখ কোরো না,
সোনা,
তুমি কুঁড়ি নও, তুমি ফোটা ফুল, পুরো ফোটা ফুল।
আর আমি? আমি তোমাদের দেশে বেড়াতে এসেছি এক ভুল
কেঁদে যে কবিতা লেখে
কেঁদে যে কবিতা লেখে তাকে তুমি চিনতে পারোনি,
সোনামণি।
দুর্বোধ্য কঠিন যাকে ভেবেছিলে,
আজ তাকে দগ্ধে মারছ তিলে তিলে।
মারো,
এইভাবে আমি ফিরে যাব আবার একুশে,
তুমি হবে আবার আঠারো
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন