বিজয় দিবস-১৬ ডিসেম্বর
ডালকুত্তাগুলো
ব্রিজের গোড়ায় বাঙ্কার তার ভেতর থেকে
বেরিয়ে এল তিনটে ডালকুত্তা-নদীটার গা-
ঘেঁষেই হলুদ মাটির টিলা; থাকে থাকে শুয়ে
আছে শালশিশু রোদের আদর চেটে খাবে কানা-
কুক্কা পাখি! দূরপাল্লার গাড়ি থেমে থাকে বিরতি-
বিন্দুর মতো সারবন্দি কয়েকটি মানুষ কেঁদে উঠল
শব্দহীন ভেতরে ভেতরে তারা কাঁপে ভেতরে ভেতরে
কাঁদে-ফক্সহোলে তিনটি পাশব থাবা লোমশ
চোয়ালে আঁকে রক্তছবি, অপরাহ্নে; আরো পরে
তিনটি কুকুর তুলে মানুষের বাহন হঠাত্ চলে গেল
অধিকৃত শহরের দিকে; সার বেঁধে ছিল যারা কায়া-
ময়, সেই ছায়াসত্তা একটি একক পরিণতি থেকে
সোজা, সরাসরি হেঁটে গেল নতনেত্রে পূর্ণতায়-
ব্রিজের গোড়ায় বাঙ্কার তার ভেতর থেকে বেরিয়ে
এল তিনটে মানুষমুখো ডালকুত্তা, জিভ লকলকে!
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৩ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন