বিজয় দিবস-১৬ ডিসেম্বর
ক্ষত
আমাদের চিন্তারা নেমেছে বাড়ি থেকে রাস্তায়; আঁকছি সূর্যালোকে জ্যোত্স্না। মনে হচ্ছে আমাদেরই চিরবাসের অসংখ্য ক্ষত হুবহু নকল করে আহত সাজছে চারপাশ। কেউ পরিচিত ভঙ্গিতে বলছে না কথা, পানির জোয়ারের টানে মাটিরা খুব হচ্ছে অবাক। জড় আর বোবা আর ভীষণ ঠান্ডা কিছু আসবাব মানুষের মাথায়, গাছের চূড়ায় শূন্যে থাকছে ঝুলে। প্রার্থনার জন্য কোমলতা ডাকছে পাথরতাকে; অবসাদ এবং অবসাদ—বিদ্যুত্ ফোটানো অবসাদ চারদিকে।
নিজের ছবি আঁকতে গিয়ে ব্যর্থ হলে তুলি, আকাশে যাচ্ছে ফেটে শুকতারার পর শুকতারা। প্রাণ আর প্রাণের মধ্যের আমিভর্তি আমি হয়ে যাচ্ছি ক্রমশ একা, পাখির কলকাকলির মধ্যেও খুব একা!
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন