বিজয় দিবস-১৬ ডিসেম্বর
এল একদিন বন্ধু আমার
এল একদিন বন্ধু আমার
চোখভরা তার ধু ধু হাহাকার
বলে গেল, চাই শুধু সহায়তা
দেশ তার আজ ধুঁকে ধুঁকে মরে
বেশি কিছু আমি জানতে চাই না
শুধু বুঝি কিছু করে যেতে হবে
মিনতি জানাই সকলের কাছে :
এসো না বাঁচাই কয়েকটি প্রাণ
বাংলাদেশ...বাংলাদেশ
কত শত কত সহস্র লোক
মরে নিরন্ন
সকলই ধ্বস্ত, সবই ধুলিকণা
কখনো দেখিনি এমন যাতনা
হাতে বাঁধো হাত প্রতি জনে জনে
আর রাখো মনে
বাংলাদেশের ওই মুখগুলো
বাংলাদেশ...বাংলাদেশ
কেন অকারণ
এত দুর্যোগ
সকলই ধ্বস্ত, সবই ধুলিকণা
দেখিনি কখনো এমন যাতনা...
অনুবাদ : সাজ্জাদ শরিফ
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন