বিজয় দিবস-১৬ ডিসেম্বর
এই ভূমিবিতান
এই ভূমিবিতান কি আমাদেরই নয়?
আমাদেরই হাড়চূর্ণ দিয়ে এর সবুজ প্রতি ফলনের মাটি কি উর্বর নয়?
তাহলে কার সাধ্য আমাদের উত্খাত করে?
কেড়ে নেয় আমাদের হাত থেকে গেলাশে এর সবিজর সবুজ রস?
ইতিহাসকে ডাকো। ইতিহাসই সেই দ্রাবক
যার ক্ষারে গলে যায় হত্যাকারীর হাত এবং জোরদখলকারীর দাঁত।
এই ভূমিবিতানে আরো একবার ইতিহাসের পা পড়ুক পথে,
এবং পথিক হয়ে উঠুক আমাদের সব মানুষ সেই পথে,
এবং ছিন্ন করুক নক্শার নীল কাগজগুলো দু’হাতে।
এই ভূমিবিতানের সবিজ আমাদের বর্ধিত করুক বিজয়ের দিকে।
কবির কলম থেকে অক্ষরের উঠছে শস্য, একাত্তরের মধ্যরাত থেকে,
এবং এর প্রতিটি দানায় আজও লিখিত হয়ে চলেছে দলিল:
এই ভূমিবিতান তো আমাদের
তিরিশ লক্ষ রক্তসেচ এবং আমাদেরই হাড়চূর্ণের বিনিময়ে \
৮ ডিসেম্বর ২০০৬, ঢাকা
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন