বিজয় দিবস-১৬ ডিসেম্বর
ইতিহাস-কানামাছি
কী করে যে হয় কবিতার ঘনঘটা
শব্দের খেলা আকাশে বাতাসে তোলে বিদ্যুচ্ছটা
মেঘের জগতে মেঘ ভেসে যায় আকাশ কেমন নীল
নীলের উঠোনে দেখছি নীরবে তারাদের ঝিলমিল
অনন্তকাল তারার উঠোনে হীরের টুকরো জ্বলে
আমি শুধু বলি—এসো ভালোবাসা আমাদের অঞ্চলে
কে যেন শূন্যে থমকে দাঁড়ায় শব্দের গুঞ্জন
ভ্রমরের মতো শিহরিত করে আমার এই তনুমন
হাওয়ার পরতে হাওয়া ভেসে যায় আমি কি কোথাও আছি!
আমাকে নিয়ে কি খেলা করে তবে ইতিহাস-কানামাছি?
কতবার বলি ‘একটু দাঁড়াও’ আমি অনন্তকাল
আমাকে ছুঁয়েই পার হয়ে যায় সময়ের মহাকাল।
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৯ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন