বিজয় দিবস-১৬ ডিসেম্বর
আমার পুত্র
আমার পুত্র
না তার নরম বাহু ধরতে দেয়
না তার ঠোঁটে চুমু ছড়িয়ে দিতে দেয়
আমার পুত্র
দুধের বদলে শরতের শাদা মেঘ ভালোবাসে
কেননা তার মাতৃজঠর ছাড়তে
সে সময় পেয়েছিল ষড়ঋতুর শরত্কাল
আমার পুত্র
তার জন্ম মুহূর্তের কাঁথাটাকে মূত্রসমেত আমার নাকে মেলে ধরল
আমি তার ইঙ্গিতময় ভাষাটাকে ঠিক বুঝে নিলাম
আমার পুত্র
সুদূরের কুয়াশাকে বজ্রপাতের মত উজালা করে দিল
আমি বুঝে ফেললাম তার অপার্থিব ক্ষুধার কান্না
আমার পুত্র
শীতের একটি মটর দানাকে তার ছোট্ট হাতে পুরে নিল
আমি বুঝে ফেললাম তার অমর ভবিষ্যতের নিগূঢ় রহস্য।
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন