বিজয় দিবস-১৬ ডিসেম্বর
আকাশের আলো
হাজার বছর রক্ত ঝরানো
পথের প্রান্তে এসে
তাঁর চরণের চিহ্ন মেলে যে
ভূগোলের পাদদেশে—
বিজয়ের ভাষা জানে সেই রূপ
লেখে মানুষের গান
কবি ও নেতার মিলিত কণ্ঠে
ইতিহাস পেল প্রাণ
আকাশের আলো জলে পড়ে যেন
যেন তাঁর মুখ হাসে
বাতাসে উড়ছে মাটির গন্ধ
সবুজের প্রতিভাসে—
তিনি তো বন্ধু, বঙ্গবন্ধু
লালে-লালে লেখা নাম
বাংলাদেশের হৃদয়ের ছবি
পতাকায় রাখিলাম।
হাবীবুল্লাহ সিরাজী: কবি।
সূত্র: ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে
-
পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’
-
সমুদ্রের বিষধর সাপ কর্ণফুলী নদীতে কেন
-
নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
-
পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা