স্বাধীনতা দিবস-২৬ মার্চ
স্থিরচিত্র, অস্থির ক্যানভাসে
এই তো তোমার স্পষ্ট সমাজ-সংসার-ঘরদোর,
এই যে তোমার প্রিয় দৃশ্যমান শস্যের প্রান্তর,
হরিত্ পত্রালি আর বহমান লাবণ্যের ধারা;
সুখী গৃহকোণ ঘিরে সবুজের ধারাবাহিকতা—
দক্ষিণ-সমুদ্র থেকে ভেসে-আসা বিহ্বল বাতাস,
চালবাহী বিদেশী জাহাজ, নীল নাবিকের গলা,
সমতল জলের ওপরে ভাসমান মূল্যবোধ...
তোমার এসবকিছু সুমসৃণ জীবনের দায়!
বিপরীত চিত্রটিও আঁকা আছে চোখের সম্মুখে:
পদ্মা ও মেঘনা-জড়ে বিস্তারিত জেলেদের জলে,
ছোট-ছোট দেশী নৌকা দুলে ওঠে দুরন্ত দোলায়—
মানুষের শ্রম-রক্ত-ঘাম-অশ্রু অবিরাম ঝরে!
জলের রুপালি শস্য মধ্যস্বত্বভোগীর কবলে
চ’লে যায়: তীরে ফেরে শূন্য হাতে অবসন্ন দেহ!
সূত্র: ২৬ মার্চ ২০০৭ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
২৮ বছর পর বাবার ঋণ শোধ করতে পাওনাদারের খোঁজে সন্তান
-
পানি চায় দুর্বৃত্তরা, ঘরের দরজায় খুলতেই ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ
-
জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ
-
৯৯৯-এ স্ত্রীর ফোন, ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হলো থানায়
-
ব্যারিস্টার রাজ্জাকের সেই বিবৃতি ২০১৬ সালে স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী