স্বাধীনতা দিবস-২৬ মার্চ
সবশেষের সবচেয়ে পাগল লাইনগুলি
ঠক ঠক করে কী বোর্ড টিপে লিখতে লিখতে
অনেক লেখার পর
যেই টিপেছি থ
অমনি বেঁকে গেল একটি লাইন
সোজা করতে গিয়ে কী যে হলো
অদৃশ্য হয়ে গেল সবকিছু
তখন
কী আর, ‘পুনরারম্ভ’ হোক
কিন্তু
আবার আরম্ভ হতে দেখা গেল
অন্তত বিশটি পঙিক্ত নেই
সবশেষের সবচেয়ে পাগল লাইনগুলি
যন্ত্রটিকে বললাম,
ডুব দাও তুমি তোমার গভীর পাতালে
কিংবা উঠতে হলে ওঠো এক লক্ষ মাইল মহাশূন্যে
খোঁজো খোঁজো
যন্ত্র খুঁজল, খুঁজল, খুঁজল
খুঁজে বলল, নেই
দুস সালা যন্ত্র শব্দখাকি, খুনিহারামি, সিরিয়ালকিলার
বলে
লাথি মেরে অন্ধকার করে দিলাম সবকিছু
তারপর কাঁদতে বসে গেলাম
না, বললাম, আমি একটু কেঁদে নিই
অপরাজিতা-তৃপ্তির মতো বললাম,
আপনারা একটু বসুন, আমি একটু কেঁদে...
মগজ সিপিইউ হতে সেই থেকে অদ্ভুত কম্যাণ্ড:
রিপ্লেস রিপ্লেস
সূত্র: ২৬ মার্চ ২০০৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
২৮ বছর পর বাবার ঋণ শোধ করতে পাওনাদারের খোঁজে সন্তান
-
পানি চায় দুর্বৃত্তরা, ঘরের দরজায় খুলতেই ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ
-
জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ
-
৯৯৯-এ স্ত্রীর ফোন, ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হলো থানায়
-
ব্যারিস্টার রাজ্জাকের সেই বিবৃতি ২০১৬ সালে স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী