স্বাধীনতা দিবস-২৬ মার্চ
শুদ্ধ ভাষারীতি
ভুল করে, ভুল দেশে, ভুল সময়ে জন্মেছি বলে
নিপাট নির্ভুল ভুলে কেটে গেল একটি জীবন।
ভুল করে, ভুল দেশে, ভুল সময়ে জন্মেছি বলে
নিপাট নির্ভুল ভুলে কেটে গেল একটি জীবন।
ভুল মানুষের সঙ্গে ভুল ভালোবাসায় আমি যে
কতবার জড়িয়েছি সে হিসেব রাখেননি কেউ;
সরল আনন্দ ভাগ করে নেবে বলে যে বন্ধুরা
আকুল ব্যাকুল হয়ে শুশ্রূষার হাত বাড়ালেন
তাঁদের হৃদয় ছিল শীতের তৃণের মতো শুষ্ক
খরাখরা; ভালোবাসা দেবে বলে যে বালিকা কাছে
ডেকেছিল জ্যোৎস্নার আগুন-ভরা শরতের রাতে
তার রুমালেও কস্তুরির কোনো সুগন্ধি ছিল না।
ভুল মৃত্তিকায় রচিত বাগানে এখনো আমি
নিরর্থক বীজ বুনি, জল ঢালি, কুসুম ফোটে না;
সাদা কালো অথবা ধূসর সেলফিতে কালের যে
জলছবি তুলে আনি, তাও নিরন্তর ভুলে ভরা।
জীবনের অন্তরঙ্গ ক্লাসে কোনো বিদুষী শ্রীমতী
শেখাননি আমাকে নির্ভুল পাঠ; শুদ্ধ ভাষা-রীতি।
সূত্র: ২৬ মার্চ ২০১৫ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন