স্বাধীনতা দিবস-২৬ মার্চ
শীত শেষে
দেখা হলো শেষমেশ না দেখার মতো। তাড়া ছিলো ?
নাকি তুমি ব্যস্ততার সূক্ষ্ম অভিনয়ে অতিদূরে
পালাতে চেয়েছ ? মনুষ্যচরিত্র নিয়ে যে যাই বলুক
সমর্ঙ্ক সমের্ক কিন্তু শেষমেশ ফ্রয়েড সঠিক
তাঁর স্বপ্নব্যাখ্যা তত্ত্বপ্রিয় পাঠ বটে। অবিশ্বাস্য,
তবু বলি, প্রতিরাতে তোমাকেই স্বপ্নে দেখি আমি।
এতো গেল স্বপ্নকথা, প্রকৃত বাস্তব কিন্তু এর
বিপরীত। আর অই যে মনুষ্য-সমের্কর কথা
ইতিপূর্বে উল্লেখিত হলো তার চোরাগোপ্তা পথে
ধূম্রজাল, প্রায়শ গোধূলী। একটু সহজ হও-
তোমাকে পড়তে চাই দূর কোনো নক্ষত্রের মতো।
যা কিছু লুকানো জানি শীত গেলে প্রকাশিত হবে।
সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
-
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা
-
মোজতবা খামেনির শরীরে একাধিক অস্ত্রোপচার, লাগতে পারে কৃত্রিম অঙ্গ
-
মুক্ত গণমাধ্যমকে পোড়ালে গণতন্ত্রও পুড়ে যায়