স্বাধীনতা দিবস-২৬ মার্চ
রহস্যপ্রিয় বন্ধু
জিন্দাবাজারে হাঁটতে হাঁটতে চারমুখের রাস্তাগুলি চারদিকে চলে যায়, আমার বন্ধু কথা বলে রহস্য করে, রহস্যপ্রিয় বন্ধু আমার ডান দিকে ফেরে, বলে,
যাই, কাল ভোরে যাবো, কোথায় যাবে কার কাছে কার নরোম বৃষ্টিধোয়া পায়ের পাতায় ছড়াবে বরফ কুচি, তার প্রশ্ন করে লাভ নেই, বরফপ্রিয় বন্ধু আমার কালো পিচের দিকে তাকিয়ে প্রশ্ন ফিরিয়ে দেয়, ভ্রূর ফাঁকে অবাক জ্যোত্স্না ডুকরে ডুকরে কাঁদে,
মনে হয় এমন ঘন শ্যামল সিলেটে কোথায় শূন্যতা, এই খোঁজে আরো একবার সুরমা ধারে যাবো।
সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন