স্বাধীনতা দিবস-২৬ মার্চ
যে ক্ষণেক চিরন্তন
তখনও পাইনি খুঁজে
মনের মানুষটিকে।
এক
বিরল সন্ধ্যায়
সে আমাকে ডেকে নিয়ে গিয়ে
টেবিলে বসিয়ে
খেতে দিয়ে
পাশে বসে
কাঁটা বেছে দিয়েছিল।
মনে আছে।
একদিন একা ঘরে
পড়ে আছি,
বেহুঁশ, সারা গা
জ্বরে পুড়ে যায়।
সে এসে কখন
হাতে হাত নিয়ে
বসেছিল সারাবেলা।
মনে আছে।
কি জানি কী হয়েছিল
সেদিন আমার,
কোনো কাজে মন বসে না, যা করি
ভুল করে করি।
সে দেখে কী বুঝেছিল,
কোনো কথা
না বলে
গানের পর গান গেয়ে
পার করে দিয়েছিল সময়টা।
মনে আছে।
অথচ কপাল এমনই
যখন সময় ছিল
তারা কেউ বাসা বাঁধল না।
খানিক জানলা খুলে,
একটুখানি আলো জ্বেলে,
মরা গাঙে টেড তুলে,
পাখা মেলে উড়ে গেল
মৌসুম ফুরোলে।
মনে হবে তারা বুঝি এসেছিল
মোছার অসাধ্য কিছু
দাগ কেটে রেখে যেতে
জীবনের নরম মাটিতে।
তা তো নয়,
ক্ষণিকও অনেক সময়
চিরন্তন হয়।
সূত্র: ২৬ মার্চ ২০০৭ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন