স্বাধীনতা দিবস-২৬ মার্চ
মুক্ত, স্বাধীন
তিমিঙ্গিলে ফেলে গিলে
একটা তিমি আস্ত
বিশাল তাহার পেটের ভেতর
সেই তিমিটা ভাসত।
তিমিঙ্গিলে ফেলে গিলে
একটা তিমি আস্ত
বিশাল তাহার পেটের ভেতর
সেই তিমিটা ভাসত।
তিমিঙ্গিলের উদরজুড়ে
মস্ত জলাশয়
সেই পানিতে সাঁতার কাটে
তিমি মহাশয়।
তিমির আবার পেটভর্তি
ছোট মাছের ঝাঁক
মহাসুখে ঘুরে বেড়ায়,
তিমি তো অবাক।
বিশাল হাঁয়ের ভেতর দিয়ে
মাছের আসা-যাওয়া
এই এখনই তিমির পেটে,
পরক্ষণেই হাওয়া
এমনি করেই তিমি থেকে
তিমিঙ্গিলের তাঁবে...
ওইটুকুতেই মাছ নিজেকে
বেজায় স্বাধীন ভাবে।
সূত্র: ২৬ মার্চ ২০১৫ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন