স্বাধীনতা দিবস-২৬ মার্চ
বাংলাদেশ
এল একদিন বন্ধু আমার
চোখভরা তার ধু ধু হাহাকার
বলে গেল, চাই শুধু সহায়তা
দেশ তার আজ ধুঁকে ধুঁকে মরে
বেশি কিছু আমি জানতে চাই না
শুধু বুঝি কিছু করে যেতে হবে
মিনতি জানাই সকলের কাছে:
এসো না বাঁচাই কয়েকটি প্রাণ
বাংলাদেশ...বাংলাদেশ
কত শত কত সহস্র লোক
মরে নিরন্ন
সকলই ধ্বস্ত, সবই ধুলিকণা
কখনো দেখিনি এত যন্ত্রণা
হাতে বাঁধো হাত প্রতি জনে জনে
আর রাখো মনে
বাংলাদেশের ওই মুখগুলো
বাংলাদেশ...বাংলাদেশ
কেন অকারণ
এত দুর্যোগ
সকলই ধ্বস্ত, সবই ধুলিকণা
দেখিনি কখনো এমন যাতনা...
অনুবাদ: সাজ্জাদ শরিফ
সূত্র: ২৬ মার্চ ২০১০ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা
-
২০২৭ সালে বিশ্বজুড়ে আলোচনায় থাকবে যে ১০ বিষয়
-
ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪টি ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তর
-
টেকনাফে শতাধিক বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২
-
বারে পরিচয়, প্রেম-বিয়ে-বিচ্ছেদ, সন্তান নিয়ে মার্কিন বাবার লড়াই, পাসপোর্টে ‘ভিন্ন বাবা’