স্বাধীনতা দিবস-২৬ মার্চ
বাংলাদেশের গান
বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ
অস্তাচলে যেখানে দিন শেষ
লাখো প্রাণের রক্তে রাঙা দেশ
নতুন ইতিহাসে
পুরানো সেই গল্প ফিরে আসে
অন্ধ যারা তাদের হাতে ভার
দেশের সব বিধান বাঁচাবার
মারছে তাই মানুষ বেশুমার
বাংলাদেশ, বাংলাদেশ...রক্তে রাঙা দেশ
সবাই এসো, দাঁড়াও হাতে হাত
মরছে দ্যাখো মানুষ দিনরাত
কিশোরী মা’র দু চোখ ভেসে যায়
শিশুটি তার ধুঁকছে অসহায়
বৃষ্টি আর ভীষণ কলেরায়
রাতে যখন ঘুমের অবকাশ
পাকসেনারা ছাত্রাবাসে ত্রাস
ছড়িয়ে পড়ে ভয়ের জটাজাল
স্তব্ধ হয়ে দাঁড়ায় মহাকাল
শরীর হিম বালিশ লালে লাল
বাংলাদেশ, বাংলাদেশ...রক্তে রাঙা দেশ
‘রক্ত চাই, রক্তদাতা চাই’-
ব্যারাকে এই আর্তি শোনো নাই
তরুণ যারা রক্ত দিতে হয়
বেদনাহীন সহজ নির্ভয়
দেশ ছাপিয়ে রক্তনদী বয়
বাংলা নামে দেশের ইতিহাসে
পুরানো সেই গল্প ফিরে আসে
অন্ধ যারা তাদের হাতে ভার
দেশের সব বিধান বাঁচাবার
মারছে তাই মানুষ বেশুমার
বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ
অস্তাচলে যেখানে দিন শেষ
লাখো প্রাণের রক্তে রাঙা দেশ
সূত্র: ২৬ মার্চ ২০১৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
২৮ বছর পর বাবার ঋণ শোধ করতে পাওনাদারের খোঁজে সন্তান
-
পানি চায় দুর্বৃত্তরা, ঘরের দরজায় খুলতেই ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ
-
জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ
-
৯৯৯-এ স্ত্রীর ফোন, ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হলো থানায়
-
ব্যারিস্টার রাজ্জাকের সেই বিবৃতি ২০১৬ সালে স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী