স্বাধীনতা দিবস-২৬ মার্চ
পরিচয়
তুমি কি বাংলার পাখি, তুমি কি বাংলার কোনো ফুল
বাংলার আকাশ তুমি, তুমি কি বাংলার নদীকূল?
তোমার চোখের দিকে চেয়ে দেখি মায়াভরা ধান
হূদয়ে তোমার শুনি চর্যাপদের এই গান,
তুমি কি বাংলার পাখি, চেনো এই বাংলা অক্ষর
মধুমতি. শীতলক্ষ্যা, এখানে বেঁধেছো তুমি ঘর,
তোমার বুকের মাঝে ষড়ঋতু, উথাল শ্রাবণ
এসেছে বাংলার পাখি এইখানে শান্তিনিকেতন।
তুমি কি বাংলার ফুল, গন্ধে তাই ফোটে সন্ধ্যাতারা
সহস্র বছর যেন এইভাবে নামে বৃুিষ্টধারা,
ভেজে এই দুই চোখ, ভেজে গীতবিতানের পাতা
তোমার বুকের মাঝে অভিধান, কবিতার খাতা;
তুমি কি বাংলার ফুল, তুমি কি বাংলার এই পাখি
বাংলা অক্ষর তুমি, তোমাকে বাঙালি নামে ডাকি।
সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন