স্বাধীনতা দিবস-২৬ মার্চ
পথের ডায়েরি
এই তো দেখছি, নুড়িগুলি উঠল ঝকমকিয়ে,
বৃষ্টির পরের রোদে, কোথায় চলেছি আজ সান্ত্বনার
সাদা রেখা ধরে, হাওয়ায়! রুপালি ফ্রিলের ঢেউ
দেখে মনে হলো এইমাত্র—আছড়ে পড়ার স্মৃতি
যে স্বীকার করে, তাকে শুধু বন্ধু ভাবা চলে;
এই তো দেখছি, নুড়িগুলি উঠল ঝকমকিয়ে,
বৃষ্টির পরের রোদে, কোথায় চলেছি আজ সান্ত্বনার
সাদা রেখা ধরে, হাওয়ায়! রুপালি ফ্রিলের ঢেউ
দেখে মনে হলো এইমাত্র—আছড়ে পড়ার স্মৃতি
যে স্বীকার করে, তাকে শুধু বন্ধু ভাবা চলে;
এই তো দেখছি, পাতা ঝরে ভীষণ মন্থরভাবে
বনের সম্মতি বিনা, জানি না—কার অনিদ্রা থেকে
অশ্রুগামী গান বেজে ওঠে, কে যে গায় করুণাধারায়
এসো! গিয়েছি অনেক।... সেই পথ নুড়ির বাহক,
স্থির, মৃতদের পদচ্ছাপে ভরা;
যেতে যেতে লুটিয়ে পড়েছি, সূর্যাস্তের দিকে পা,
সমুদ্রের দিকে নিঃশ্বাস
সূত্র: ২৬ মার্চ ২০১৫ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
২৮ বছর পর বাবার ঋণ শোধ করতে পাওনাদারের খোঁজে সন্তান
-
পানি চায় দুর্বৃত্তরা, ঘরের দরজায় খুলতেই ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ
-
জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ
-
৯৯৯-এ স্ত্রীর ফোন, ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হলো থানায়
-
ব্যারিস্টার রাজ্জাকের সেই বিবৃতি ২০১৬ সালে স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী