স্বাধীনতা দিবস-২৬ মার্চ
পক্ষী সমাজ
কত যে খণ্ডিত হই রোজ
নিজেই শাধিনত
পথে যেতে যেতে কত অচেনা মুখের
সঙ্গে দেখা হয়, কিন্তু কথা না ব’লেই
যে যার গন্তব্যে চলে যাই। এই মতো
আচরণ নিন্দনীয় নয় ব’লে বিবেচিত মানব সমাজে।
পক্ষী সমাজের কিছু আচরণ ভিন্ন,
জানা আছে। ওরা
বস্তুত একলা নয়, দল বেঁধে চলে,
একত্রে আহার করে অবসর উপভোগ করে
মিলে মিশে এক জায়গায়। নিজেদের
মধ্যে মানুষের মতো খুনোখুনি করে না কখনো।
২৫/৩/২০০৪
সূত্র: ২৬ মার্চ ২০০৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে
-
পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’
-
সমুদ্রের বিষধর সাপ কর্ণফুলী নদীতে কেন
-
নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
-
পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা