স্বাধীনতা দিবস-২৬ মার্চ
দৃষ্টিবিষয়ক
আজকাল কিছুতেই তোমাদের দৃষ্টি নিবদ্ধ হয় না
ওপরে-
তোমাদের ঘাড় সবসময় ঝুঁকে থাকে নিচে;
অথচ সৌন্দর্যের অধিষ্ঠান নিচে নয়-
যতবার সেদিকে তাকাতে যাও
দৃষ্টি ফিরে আসে নিজেদেরই নতমুখি অবয়বে,
চেতনা ও বিবেক বিদ্ধ করে কিনা এই প্রবণতা
তা বোঝারও হূদয় নির্বাসন দিয়েছ দীর্ঘকাল!
অন্ধকার ভুবনের বাসিন্দাদের বোধহয় এ রকমই হয়-
আলোর দিকে চোখ তুলে তাকাতে পারে না তারা;
মেঘ ডাকলে
ময়ূরের মনোরম পেখম তাদের দেখা হয় না,
ময়ূরের কুিসত পা দুটো
তাদের দৃষ্টির স্বচ্ছতা কেবলই ঘোলা করে দিতে থাকে।
সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
মেক্সিকো-কানাডা নিমিত্তমাত্র, এটা আসলে ‘আমেরিকান বিশ্বকাপ’
-
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ফিরলেন সৌম্য
-
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে
-
নিজেদের ভূখণ্ডে ‘হামলা’ বন্ধ করতে যুক্তরাষ্ট্রসহ ২২টি দেশ সতর্ক করল ইরানকে
-
ছেলে–মেয়েদের ফাইনালে প্রাথমিক চার স্কুলই ঢাকার বাইরের