স্বাধীনতা দিবস-২৬ মার্চ
চাঙড়
মাঠ জুড়ে পড়ে আছে; ওরা বলে, মাটির চাঙড়;
সূর্যের জ্বলন্ত জিহ্বা এইমাত্র ছুঁয়ে গেল ত্বক,
চেটেপুটে খেয়ে নেবে বাদবাকি মজ্জামাংস হাড়;
অপেক্ষায় থাকা; তবে, সে তো অপেক্ষাই করে আছে,
সেই কবে নেমে গেল জল কিংবা উগরে দিল স্রোত;
চক্ষু মেলে শুয়ে আছে নিরুদ্ধ ঊষর খাটিয়ায়;
ভাঙা দেহ; গোরুর গাড়ির চাকা গুঁড়িয়ে দিয়েছে
হূিপণ্ড; তাকে নিয়ে বহু খেলাধুলা করে গেছে
দুষ্টু হাওয়া; উপহাসে-উপবাসে জিরজিরে হাড়;
ধোঁকে পাঁজরা; অতঃপর অনাত্মীয় আত্মীয় বংশের
জনগণ পায়ে পায়ে রেখে গেল এখানে, নিঃসীম
প্রান্তরে, উন্মুক্ত একা; যেন কার মলমূত্র থুথু
লেপটে আছে সারা গায়ে; তবে ধুয়ে যাবে বৃষ্টি এলে;
কড়া রোদ ধমকে গেল, দেখে নেব মেঘের সাহস,
কী করে সে ছায়া দেয়, জড়ো হয় ঈশানে নৈঋতে;
ঝড় যদি না-ই আসে, মারা পড়লে, জলে তো ধোয়াবে,
আর এই যদি মাঠ নদীও রয়েছে আশেপাশে;
অন্তরের জলবিন্দু কিন্তু আজও খুঁজে ফেরে তীর!
সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
-
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা
-
মোজতবা খামেনির শরীরে একাধিক অস্ত্রোপচার, লাগতে পারে কৃত্রিম অঙ্গ
-
মুক্ত গণমাধ্যমকে পোড়ালে গণতন্ত্রও পুড়ে যায়