স্বাধীনতা দিবস-২৬ মার্চ
চাঁদভাসি রাতে
চাঁদভাসি রাতে ঘুম নেই
আঙিনা বাগান রৌদ্র-ঝলোমলো
খরতাপে ত্বক জ্বলে, জানালায় পর্দা নামে
চাঁদ থেকে পাই বারুদের ঘ্রাণ।
চাঁদভাসি রাতে ঘুম নেই
আঙিনা বাগান রৌদ্র-ঝলোমলো
খরতাপে ত্বক জ্বলে, জানালায় পর্দা নামে
চাঁদ থেকে পাই বারুদের ঘ্রাণ।
ধূলিতে গন্ধক, লৌহকণা রাশি রাশি
চাঁদে বৃষ্টি নেই, আদিগন্ত খরা
জ্যোৎস্নায় কী যে জলপিপাসা!
ইঁদারা িদঘি সব বুজে গেছে কোনকালে
দাও না গো কেউ তেষ্টার জল
নিঝুম দাওয়ায় নারী খুব ঘামে।
চেয়ে দেখি কোনো বুড়ি বসে নেই
জুরাসিক পার্ক থেকে উড়ে গিয়ে চাঁদে
জমে আছে আদিম বুনোহাঁস,
সারা রাত চরকা খুঁজেছি
হানিমুন অভিসার সব ধন্দ-ধাঁধা
চাঁদজুড়ে নিশ্চল ডাইনোসর, একা
চোখ বুজলে জাগে ভূত-বনভূমি
সৈকতে নববধূ মূর্ছা যায়।
সূত্র: ২৬ মার্চ ২০১৫ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন