স্বাধীনতা দিবস-২৬ মার্চ
ঘুমের কাছে কৃতজ্ঞতা
স্বপ্ন দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি, আজ আমি
নিঃশব্দে ঘুমাব,
আর আমি কিছুই দেখব না, কিছুই শুঁকব না
ঘুমের সুগন্ধে আমি মজে থাকব সহস্র বছর,
নক্ষত্রের ধুলো আর রাতের শিশিরবিন্দু গড়াবে শরীরে
তারও আগে সব সুখ-দুঃখ, ভীতি ও ভাবনা আমি
চেকপোস্টে জমা দিয়ে দেব।
এখন ঘুমাব আমি শীতের পাখির মতো হেমন্তের মাঠে
যে রকম ঘুমায় নির্জন নদী, অবসন্ন মেঘ সারা রাত
এইখানে শুয়ে,
সব সর্ঙ্শ, ছোঁয়া, আঙুল, আহ্বান থেকে দূরে
অবলীলাক্রমে শুধু পৌঁছে যাব অতলসর্ঙ্শী ঘুমে, অন্ধকারে
কিংবা আলোতে;
ভুলে যাব ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি ও জলপান, সব
উত্সর্গপত্রে শুধু লিখে যাব : ঘুমের কাছে কৃতজ্ঞতা।
সূত্র: ২৬ মার্চ ২০০৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন